রিয়াজ হোসেন শান্ত, ভোলা।।
রাজধানী ঢাকার বনানীতে বসতবাড়ি সিটি লিমিটেডের উদ্যোগে এক ব্যবসায়িক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৬টায় আয়োজিত এ সেমিনারে আবাসন খাতে বিনিয়োগ ও নিজস্ব বাড়ি নির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
“স্বপ্ন আপনার, বাস্তবায়ন আমাদের”—এই স্লোগানকে সামনে রেখে সেমিনারটি বনানীর হোটেল অ্যামাজন লিলিতে (বাড়ি নং #২৮, রোড নং #১৯/এ, ব্লক-ই, ঢাকা-১২১৩) অনুষ্ঠিত হয়। এতে প্রধান তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পিংকি আক্তার।
আয়োজক সূত্র জানায়, “আর নয় ভাড়া বাড়ি, ভাড়ার টাকায় নিজের বসতবাড়ি”—এই ধারণাকে বাস্তবে রূপ দিতে আগ্রহীদের জন্য সেমিনারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
পাশাপাশি আবাসন খাতে বিনিয়োগের সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
সেমিনারে আগ্রহী ব্যক্তি ও সম্ভাব্য বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।