রিয়াজ হোসেন শান্ত, ভোলা।।
ভোলায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী এক ভারতীয় নাগরিককে আটক করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকাল সাড়ে ৪টায় কোস্ট গার্ড বেইস ভোলা, ভোলা সদর থানাধীন খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি ভারতীয় নাগরিক আব্দুল মমিন (৩২)। জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত ৭ এপ্রিল দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে মাদক পাচারকারী চক্রের এক সদস্যের সহায়তায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন এবং আত্মগোপনে থাকার চেষ্টা করছিলেন।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, দেশের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তথ্য প্রদান করেন, কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।