রিয়াজ হোসেন শান্ত,ভোলা।।
কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করতে ভোলায় শুরু হয়েছে “কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৬”। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোলা সদর উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খান, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ড. শামীম আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণ ও পুষ্টি বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
আয়োজকরা জানান, কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও পুষ্টি বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে। মেলায় বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি পুষ্টি বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।