
রিয়াজ হোসেন শান্ত, ভোলা।।
ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে প্রায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৫ মে ) দুপুর ১টার দিকে ভোলা সদর থানা পূর্ব ইলিশার গাজীপুর চর সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ডের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি স্পিড বোটে তল্লাশি চালিয়ে কুমিল্লা থেকে ভোলা সদরে পাচারের সময় আনুমানিক ৮ লাখ টাকা মূল্যের গাঁজা জব্দ করা হয়।
এ সময় মোঃ শরিফুল ইসলাম (২০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
কোস্ট গার্ড বলেন, জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার রিয়াজুর ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
