স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে ভোলায় অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সানি, ভোলা

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তুাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/সমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেড উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রধান পদন্নোতির ক্ষেত্রে ধরাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রধান সহ ৬ দফা দবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হেল্থ সিস্ট্যান্ট এসোসিয়েশন ভোলা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (০৮ জুলাই) সকাল ১০ টায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় মাহবুবুর রহমান রুবেল এর সঞ্চলনায় বক্তব্য রাখেন, মো. কামাল উদ্দিন, আহবায়ক ভোলা জেলা, মাহাবুবুর রহমান, সদস্য সচিব ভোলা জেলা, আলাউদ্দিন, আরাফাতুর রহমান, বশির উদ্দিন, মহিনউদ্দিন জাকির তরিকুল ইসলাম-সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, আমাদের মাধ্যমে স্বাস্থ্য সেক্টরের সকল আন্তর্জাতিক অর্জন হওয়া সত্বেও বিগত সরকার আমাদের শুধু আশা বাণীই দিয়ে গেছেন, কিন্তু আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। তাই আমাদের নিয়োগ বিধির সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযোগ ১৪তম গ্রেড প্রধান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল ১১ তম গ্রেডে উন্নতিকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে এ কর্মবিরতি পালন করছি।

তারা আরও বলেন, আমরা এ কর্মবিরতি পালনের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্মারকলিপি ও আবেদন দিয়ে আমাদের দাবি ও কর্মসূচি বিষয়ে অবগত করছি। কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী যদি আমাদের দাবী দ্রুত বাস্তবায়ন না করেন তাহলে আগামী এক সেপ্টেম্বর থেকে ইপিআই সহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধের ঘোষণা দেন।

তারা আশা করছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য শিকার দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীদের আবেদন বিবেচনা করে তাদের প্রস্তাবিত ছয় দফা দাবি বাস্তবায়ন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *