ভোলা ইলিশা ঘাটে র‍্যাব-৮ অভিযানে ২৪ কেজি গাঁজাসহ নারী-পুরুষ গ্রেফতার

ভোলা প্রতিনিধি।।
ভোলায় র‍্যাব-৮ অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, ভোলা ক্যাম্প। সোমবার (১৬ ফেব্রুয়ারি ) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ভোলা সদর থানার ইলিশা ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের মধ্যে মোঃ মেহেদী হাসান (২২), পিতা: মৃত হানিফ হাওলাদার, মাতা: মর্জিনা বেগম, সাং: চর আইচা, ২ নং ওয়ার্ড, ইউনিয়ন: শায়েস্তাবাদ, থানা: কাউনিয়া, জেলা: বরিশাল।
অপর আসামি কোহিনুর বেগম (৪৯), স্বামী: আবদুল কুদ্দুস মৃধা, মাতা: মৃত হালিমা বেগম, সাং: দক্ষিণ রামপুর, ৩ নং ওয়ার্ড, ইউনিয়ন: ১ নং মাধবখালী, থানা: মির্জাগঞ্জ, জেলা: পটুয়াখালী।
র‍্যাব সূত্রে জানা যায়, আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত ২৪ কেজি গাঁজাসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *