ভোলায় দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড

রিয়াজ হোসেন শান্ত, ভোলা।। 

প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের জান মাল রক্ষা, উদ্ধার অভিযান ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নিরলস ভাবে কাজ করে আসছে। পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে থাকে।

এরই ধারাবাহিকতায় আজ ২৬ জুন সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক তারুণ্যের উৎসব শীর্ষক দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত কর্মশালায় ভোলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, কিশোর, তরুণদের সম্পৃক্ততায় প্রাকৃতিক দুর্যোগের উপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিং লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড জনগণের জান মাল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এধরনের কর্মশালার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চলমান রেখেছে ও ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *