ভোলার বাংলাবাজার পুলিশে বিশেষ অভিযানে কাবিখার ১০০ বস্তা চাল সহ ১ জনকে  আটক 

রিয়াজ হোসেন শান্ত, ভোলা।। 

ভোলার দৌলতখান উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির পাঁচ মেট্রিক টন (১০০ বস্তা) সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় হৃদয় (২২) নামের এক নসিমনচালক কে (চাল বহনকারী) আটক করা হয়। তাঁর বাড়ি ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায়।

বুধবার (২৫ জুন) রাত ৯টার দিকে বাংলাবাজার ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে চালসহ তাঁকে আটক করে বালাবাজার পুলিশ ফাঁড়ির একটি দল।

বাংলাবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাবিখা কর্মসূচির ১০০ বস্তা চাল জব্দ করা হয়। চাল বহনের কাজে ব্যবহৃত নসিমনসহ চালক হৃদয়কে আটক করা হয়েছে।

জব্দ করা চাল ও আটক হৃদয়কে দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, আটক চাল দৌলতখান উপজেলার হাজীপুর ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ ছিল। প্রকৃত জেলেদের মধ্যে চাল না দিয়ে তা রাতের আঁধারে পাচার করা হচ্ছিল। এলাকাবাসীর দাবি, এসব চোর চক্রকে আইনের আওতায় আনা হোক।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ‘জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চাল কাবিখা কর্মসূচির আওতায় দৌলতখান থেকে এনে ভোলা সদরে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। তবে চালের মালিক এখনো শনাক্ত হয়নি। তদন্ত চলছে।’

এ বিষয়ে দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তা নিয়তি রানী কৈরী বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, আটক চাল দৌলতখান উপজেলার হাজীপুর ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ ছিল। প্রকৃত জেলেদের মধ্যে চাল না দিয়ে তা রাতের আঁধারে পাচার করা হচ্ছিল। এলাকাবাসীর দাবি, এসব চোর চক্রকে আইনের আওতায় আনা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *