পাথরঘাটায় কোস্ট গার্ড ও পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারী আটক

বরগুনা প্রতিনিধি॥

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৮১ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ অর্থসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) মধ্যরাত ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা ও পাথরঘাটা থানা পুলিশের সমন্বয়ে শহরের হল রোড সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তার দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ৮১ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ ৩ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা ও আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *