ভোলা প্রতিনিধি।।
মাদকাসক্ত ছেলে মা ও প্রতিবেশীকে মারধরের অভিযোগে উত্তাল চরছিপলি এলাকা, স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন।
ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের চরছিপলি ২ নং ওয়ার্ডে এক মর্মান্তিক ঘটনার সংবাদ মিলেছে। রিফাত (৩০) নামের এক ছেলে প্রায় সময় তার মা হালিমা খাতুনকে বেধরক মারধরের অভিযোগে উত্তেজনা সৃষ্টি করেছে।
গত রবিবার (৫ অক্টোবর) রিফাত তার মাকে মারধর করার সময় প্রতিবেশী মোঃ আব্দুল্লাহর স্ত্রী হালিমা খাতুনকে রক্ষা করতে এগিয়ে গেলে, রিফাত তাকে চুল ধরে ঘুষি মারে। স্থানীয়দের সহায়তায় পরে ওই নারীকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, শফিকুল ইসলাম মৃত্যুর পর তার ছোট ছেলে রিফাত মাদকাসক্ত হয়ে ওঠে। রিফাত প্রায় সময় মা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মান করেন না। এতে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।
একটি সূত্র জানিয়েছে, রিফাত মাদক বিক্রি করে কোটি টাকার মালিক হয়েছে। মাদক বিক্রির টাকা দিয়ে তিনি দোকান ও ডিস্ট্রিক্ট ট্রাক’সহ বিভিন্ন ব্যবসা গড়েছেন এবং ব্যাংকে ও অনেক টাকা রয়েছে। রিফাত হটাতে এত টাকার মালিক এ বিষয়ে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত রিফাত সাংবাদিকদের কে দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয়রা মনে করছেন, রিফাতের বেআইনি কর্মকাণ্ড ও মায়ের উপর নির্যাতন বন্ধ করতে প্রশাসনের তৎপর হস্তক্ষেপ জরুরি।
