ভোলায় পূর্ব শত্রুতার জেরে জমি দখল:আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উত্তোলনের অভিযোগ রেবু গংদের বিরুদ্ধে

ভোলা প্রতিনিধি।।

ভোলার সদর উপজেলার রুহিতা গ্রামের আলীনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে পূর্ব শত্রুতার জেরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ঘর নির্মাণ বাথরুমের সেফটি টাংকি বসানোর অভিযোগ উঠেছে রেবু ওরফে বেবু বেগমের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় শাহে আলমের স্ত্রী রেবু বেগমের সঙ্গে প্রায় ২২ বছর ধরে ১০১ একর জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এরই মধ্যে ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ২৫ শতাংশ জমি দখল করে ঘর নির্মাণ করেন। সর্বশেষ গত সোমবার (১৩ এপ্রিল) সকালে আদালতের নির্দেশনা অমান্য করে বিদ্যমান ঘরের সঙ্গে আরও একটি টিনশেড ঘর নির্মাণের কাজ শুরু করেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী আনোয়ারা বেগম ও বিবি রহিমা দাবি করেন, প্রায় ১৫০ বছর ধরে তাদের পূর্বপুরুষরা এ জমির মালিক। তারা ওয়ারিশ ও ক্রয় সূত্রে জমির মালিক হলেও জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ করা হয়েছে।

আনোয়ারা বেগমের মেয়ে পিংকি আক্তার অভিযোগ করে বলেন, রেবু ওরপে বেবু তিন মাস আগে তাদের জমিতে ঘর ও বাথরুমের সেপটিক ট্যাংক স্থাপন করা হয়েছে এবং সম্প্রতি আবার নতুন করে ঘর নির্মাণের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্ত আদালত ও প্রশাসনের তোয়াক্কা করছেন না বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত রেবু বেগম সরাসরি কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে তার মেয়ে অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তারা একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেছেন।

স্থানীয়দের মতে, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *