ভোলায় যুবশক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি।।

“আমরা আছি আলোর সন্ধানে, এগিয়ে যাবো মানব কল্যাণে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হয়েছে যুবশক্তি ফাউন্ডেশন ভোলার উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন। শনিবার (১১ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দৌলতখান উপজেলার চরপাতা চৌধুরী মিয়ার হাট জামেয়া মোহাম্মাদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার ক্লাসরুমে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ফ্রি ক্যাম্পেইন এ প্রায় পাঁচ শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী ও স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন। তাদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে রিপোর্ট প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা বলেন, “আমরা আগে আমাদের রক্তের গ্রুপ জানতাম না, তাই কারও প্রয়োজনে রক্ত দিতে পারতাম না। আজ যুবশক্তি ফাউন্ডেশনের এই উদ্যোগে আমরা নিজেদের ব্লাড গ্রুপ জানতে পেরেছি। সংগঠনটিকে ধন্যবাদ জানাই।”

এ সময়, যুবশক্তি ফাউন্ডেশনের সভাপতি মো. মেহেদী হাসান এর সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. হেলাল মাহমুদ সঞ্চালনায়, উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান, জসিম পণ্ডিত, সহ-সভাপতি সালাউদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মো. হিমেল, দপ্তর ও অর্থ সম্পাদক মো. মামুন, সমাজকল্যাণ সম্পাদক মো. রাছেল কাপ্তান, দৌলতখান উপজেলার আহ্বায়ক আনোয়ার, ভোলা সদর উপজেলা আহ্বায়ক আ. রহমান, সদস্য মো. আজাদ, মো. ছাব্বির, মো. সিয়াম-সহ যুবশক্তি ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের সভাপতি বলেন, ”নতুন প্রজন্ম মানবিক সংগঠন” যার একমাত্র লক্ষ্য মানব সেবা। সংগঠনটি তরুনদের নিয়ে মানবসেবা করার জন্যই গড়া। যেকোনো কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হয়। স্কুলের ছাত্র-ছাত্রীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *