রিয়াজ হোসেন শান্ত, ভোলা।।
ভোলার সদর উপজেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ করেছে কোস্ট গার্ড।
বুধবার (২২ এপ্রিল ) দুপুর ১২টায় ভোলা সদর থানাধীন কালীনাথ রায়ের বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইজ ভোলা এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে সরবরাহকৃত প্রায় ৩ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের ৪ লাখ ৩৫ হাজার শলাকা নকল বিড়ি জব্দ করা হয়েছে।
পরে জব্দকৃত বিড়ির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড জানায়, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।
