নড়াইলে ডিবি পুলিশের অভিযানে সাঁইত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি।।

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে সাঁইত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার দুইজন। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শাকিল ভুঁইয়া (৩১) ও লাকু মোল্যা (৩৮) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ শাকিল ভুঁইয়া (৩১) নড়াইল কালিয়া থানাধীন বনগ্রামের মোঃ শহীদ ভুঁইয়ার ছেলে ও লাকু মোল্যা (৩৮) একই থানার বনগ্রামের তোতা মিয়ার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান।

বৃহস্পতিবার (১২ মার্চ’) রাতে দিকে নড়াইল সদর থানাধীন বাঁশগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঁশগ্রাম বাজারস্থ জনৈক জাকির মোল্যার ডেকোরেটর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম, এএসআই (নিঃ) মোঃ আখতারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শাকিল ভুঁইয়া (৩১) ও লাকু মোল্যা (৩৮) কে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামির নিকট থেকে সাঁইত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *