
রিয়াজ হোসেন শান্ত, ভোলা।।
ভোলায় “তারুণ্যের উৎসব ২০২৬” শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৩ মার্চ ) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কোস্ট গার্ড ভোলার উদ্যোগে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৭ নং চরফেনুয়া এলাকায় মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় ক্যাম্পে তিন শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
এছাড়া মাদক ও মানবপাচার রোধ, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ এবং নিপা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
