ঈদ উপলক্ষে ভোলার শিবপুর ইউনিয়নে অসহায়দের মাঝে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ৭ টন ৬৭০ কেজি চাল বিতরণ করা হয়েছে 

রিয়াজ হোসেন শান্ত, ভোলা।।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঈদুল ফিতর উপলক্ষে ভোলায় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) সকাল ১০টা থেকে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
 এসময় শিবপুর ইউনিয়নের ৭৬৭টি হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ৭ টন ৬৭০ কেজি চাল বিতরণ করা হয়।
ঈদের আগে সরকারি এই সহায়তা পেয়ে শিবপুর ইউনিয়নের হতদরিদ্র পরিবারগুলো আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন। তারা জানান, ঈদ উপলক্ষে পাওয়া এই চাল তাদের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে ভোলা সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় পরিবারের জন্য ৭ টন ৬৭০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি উপস্থিত থেকে শিবপুর ইউনিয়নের ৭৬৭ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *